UPI Charges | ছোট ব্যবসায়ীদের দিতে হবে না UPI চার্জ, আর কী কী জানালো পেমেন্টস কাউন্সিল অব ইন্ডিয়া?
Friday, August 7 2026, 5:41 pm

Key Highlights২০১৬ সালে চালু হওয়ার পর থেকেই গ্রাহকদের (কনজিউমার্স) জন্য ইউপিআই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে। দেশের প্রত্যেক নাগরিক আগের মতোই কোনও লেনদেন ফি ছাড়াই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।
সম্প্রতি ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) সংক্রান্ত বিল পাশ হয়েছে লোকসভায়। বিল পাশের পর ব্যাঙ্ক ও ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি গ্রাহক ও ব্যবসায়ীদের থেকে চার্জ নেওয়ার অনুমতি পাবে। পেমেন্টস কাউন্সিল অব ইন্ডিয়া বলছে, ইউপিআই এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দেশের ক্ষুদ্রতম ব্যবসায়ীরাও সহজে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারেন। মার্চেন্ট সার্ভিস চার্জ (Merchant Service Charges) ব্যবসায়ী এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীর মধ্যে একটি বাণিজ্যিক ব্যবস্থা অর্থ এই নয় যে গ্রাহকদের ডিজিটাল পেমেন্টের জন্য কোনও চার্জ দিতে হবে। বিশ্বের বহু দেশেই এই ধরনের ব্যবস্থা রয়েছে, অথচ গ্রাহকরা বিনামূল্যেই নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট পরিষেবা পান।
- Related topics -
- বাণিজ্য
- ইউপিআই
- অনলাইন পেমেন্ট
- অনলাইন ব্যাঙ্ক ট্রান্সাকশন্স
- ভারত


