UP rapido driver | গাড়িতে তরুণকে যৌন হেনস্থা, উত্তরপ্রদেশে কাঠগড়ায় র্যাপিডো ড্রাইভার
Sunday, August 16 2026, 3:42 pm

Key Highlightsঅভিযোগ, বাইকে ওঠার কিছুক্ষণ পর থেকেই অশ্লীল আচরণ করতে শুরু করেন চালক। ওই তরুণ বাধা দিলেও চালক লাগাতার অসভ্যতা চালিয়ে যায় বলে অভিযোগ।
এবার যাত্রী সুরক্ষায় প্রশ্ন উঠলো র্যাপিডোর ওপর। চালকের যৌন হেনস্থার শিকার হলেন তরুণ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। নিজের গন্তব্যে পৌঁছতে গাড়ি বুক করেছিলেন তরুণ। অভিযোগ, বাইকে ওঠার পর থেকেই অশ্লীল আচরণ করতে শুরু করেন চালক। বারবার বারণ করা সত্বেও ক্রমাগত তরুণের পা, উরুতে আপত্তিকরভাবে স্পর্শ করতে থাকেন ওই বাইকের চালক। গোটা ঘটনার ভিডিও করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ওই যাত্রী নিজেই। মুহূর্তেই চাঞ্চল্য ছড়ায়। ভয়াবহ অভিজ্ঞতার জন্য ক্ষমা চেয়ে নিয়ে র্যাপিডো কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত চালককে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে। এই পদক্ষেপে খুশি ওই যাত্রী।
- Related topics -
- দেশ
- র্যাপিডো বাইক
- অ্যাপ ক্যাব
- যৌন হেনস্তা
- অ্যাপ-বাইক চালক
- উত্তরপ্রদেশ


