WB Assembly | বিধানসভায় পেশ হল বহুচর্চিত ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক বদলি’ বিল!
Thursday, September 10 2026, 6:39 am

Key Highlightsবিধানসভায় শুরু বিশেষ অধিবেশন। সেখানে পেশ হল বহুচর্চিত বিশ্ববিদ্যালয় শিক্ষক বদলি বিল।
বিধানসভায় শুরু বিশেষ অধিবেশন। সেখানে পেশ হল বহুচর্চিত বিশ্ববিদ্যালয় শিক্ষক বদলি বিল। এই বিল পাশ হলে ‘পরিকাঠামো উন্নয়ন এবং উন্নতমানের’ শিক্ষা পৌঁছে দিতে এক বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপককে অন্যত্র বদলি করতে পারবে রাজ্য সরকার। যদিও সমালোচকদের একাংশের বক্তব্য, আসলে আইন হাতিয়ার করে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা খর্ব করা হচ্ছে। পালটা অধ্যাপকদের একাংশের কথায়, দীর্ঘদিন ধরে ‘রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়’ একশ্রেণির অধ্যাপক বিশ্ববিদ্যালয়গুলোতে মৌরসীপাট্টা কায়েম করেছেন। বলা বাহুল্য, রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা থাকবে এই বিলে। যাঁরা দীর্ঘদিন কলকাতা বা অন্য বড় শহরের পুরনো বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপনা করেছেন, তাঁদের নতুন বিশ্ববিদ্যালয়গুলিতেও পড়াতে যেতে হবে। এই নীতি শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও কার্যকরী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিধানসভা ভবন
- শিক্ষক বদলি


