UN-CJP Protest | দিল্লি পুলিশের গণ-ধরপাকড়! আটকদের নিঃশর্ত মুক্তির দাবি রাষ্ট্রসংঘের

Key Highlightsশনিবার দিল্লি পুলিশের পদক্ষেপ ও গণ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেওয়া হল রাষ্ট্রসংঘের তরফে।
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচদের বিক্ষোভ চলাকালীন ব্যাপক ধড়পাকড় চালিয়েছে দিল্লি পুলিশ। এবার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন। আটক ব্যক্তিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেছে তারা। শনিবার রাতে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র থামিন আল-খিতান বিবৃতি জারি করে বলেন, ‘আজ দিল্লিতে ব্যাপক বিক্ষোভ চলাকালীন ও বিক্ষোভের আগে বিক্ষোভকারী, প্রতিবাদী নেতা, নাগরিক আইনজীবী ও সাংবাদিকদের গণ আটক করা হয়েছে। এই ঘটনায় আমরা ভীষণভাবে উদ্বিগ্ন।’এক্ষেত্রে রাষ্ট্রসংঘের তরফে ৩টি বিষয় তুলে ধরা হয়েছে, ১.শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণরূপে সম্মান করতে হবে। প্রতিবাদে যে কোনও নিষেধাজ্ঞা জারি হলে সেই পদক্ষেপের সিদ্ধান্তকে কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২. আইনশৃঙ্খলা বাহিনীকে চরম সংযম দেখাতে হবে, যা ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও মানবাধিকার বিষয়ক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এবং ৩. যাদের নির্বিচারে আটক করা হয়েছে, তাদের অবিলম্বে ও নিঃশর্তে মুক্তি দিতে হবে।
- Related topics -
- দেশ
- রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদ
- রাষ্ট্র পুঞ্জ
- রাষ্ট্রসংঘ
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- দিল্লি সরকার
- বিক্ষোভ
- ভারত


