Ranveet Singh Bittu | নিট আন্দোলনের আবহেই ইস্তফা কেন্দ্রীয় মন্ত্রীর, রাষ্ট্রপতির কাছে জমা পড়লো চিঠি!

Friday, July 24 2026, 3:52 pm
Ranveet Singh Bittu | নিট আন্দোলনের আবহেই ইস্তফা কেন্দ্রীয় মন্ত্রীর, রাষ্ট্রপতির কাছে জমা পড়লো চিঠি!
highlightKey Highlights

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু।


কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে আন্দোলন করছেন পড়ুয়ারা। উত্তাল পরিস্থিতি দিল্লি সহ গোটা দেশের। সেই আবহে সামনে এলো কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার খবর। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। শুক্রবার তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন। সেই ইস্তফা তৎক্ষণাৎ গৃহীত হয়েছে বলে খবর। উল্লেখ্য, রভনীত সিং বিট্টু খাদ্য প্রক্রিয়াকরণের প্রতিমন্ত্রীও ছিলেন। সংবাদমাধ্যম সূত্রের খবর, জুনে তাঁর রাজ্যসভায় মেয়াদ শেষ হয়েছে। জল্পনা চলছে পাঞ্জাব বিজেপির গুরুত্বপূর্ণ পদে তাঁকে দেখা যেতে পারে কিংবা পাঞ্জাবে বিধানসভা ভোটের লড়াইয়ে তাঁকে মুখ করতে পারে বিজেপি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File