WB নির্বাচন ২০২৬TMC0BJP0LFT+ISF0INC0অন্যান্য0ফলাফল
Key Highlights
Sensex-Nifty50 | বাজেট পেশের দিনই ধস শেয়ার বাজারে, ৬ বছরে সর্বোচ্চ পতন Sensex ও Nifty 50-র
Sunday, February 1 2026, 3:10 pm

Key Highlightsবাজেট বক্তৃতা চলাকালীনই ২ হাজার পয়েন্টের বেশি ডাউন হয় সেনসেক্স। তবে বাজার বন্ধের সময় সেই পরিস্থিতির কিছুটা বদল হয়েছে।
রবিতে নবম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন শুল্ক ছাড় দিয়ে উৎপাদন খরচ কমানোর চেষ্টা করেছেন তিনি। ইউনিয়ন বাজেটের জন্যই রবিবার খুলেছিল বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বাজেট বক্তৃতা চলাকালীনই ২ হাজার পয়েন্টের বেশি ডাউন হয় সেনসেক্স। রবিবার বাজার বন্ধের সময় সেনসেক্স কমেছে ১ হাজার ৫৪৭ পয়েন্ট বা ১.৮৮ শতাংশ এবং নিফটি৫০ কমেছে ১.৯৬ শতাংশ বা ৪৯৫ পয়েন্ট। এই পতনের পরে সেনসেক্স থাকল ৮০ হাজার ৭২২ পয়েন্ট এবং নিফটি৫০ রয়েছে ২৪ হাজার ৮২৫ পয়েন্টে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- নির্মলা সীতারামণ
- ব্যবসায়ী
- নির্মলা সীতারামন
- সেনসেক্স
- বাজেট 2026
- বাজেট


