Union Budget 2026 | পেট্রোল-ডিজেল আসবে জিএসটির আওতায়, কমবেই দাম? কেন্দ্রীয় বাজেট ঘিরে বাড়ছে প্রত্যাশা
Sunday, February 1 2026, 3:52 am

Key Highlightsবাজেটে পেট্রোল ও ডিজেলকে পণ্য ও পরিষেবা কর বা জিএসটির আওতায় আনার ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।
১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। দীর্ঘদিন ধরেই পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনার দাবি জানানো হচ্ছে। আশা করা হচ্ছে এবারের বাজেটে পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনার ঘোষণা হতে পারে। পেট্রোল ও ডিজেলের খুচরো দামে চারটি প্রধান উপাদান থাকে। উৎপাদন ও পরিবহণ খরচ, ডিলার কমিশন, কেন্দ্রের আরোপিত আবগারি শুল্ক এবং রাজ্য সরকারের ভ্যাট। বিশেষজ্ঞদের মতে, জিএসটি চালু হলে পেট্রোল ও ডিজেলের উপর থেকে ভ্যাট ও আবগারি শুল্ক তুলে নেওয়া হবে। এর জেরে দাম ক্ষমতা পারে জ্বালানির।


