Amit Shah | ‘ছ'মাসের মধ্যেই বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে’, ঘোষণা অমিত শাহের!

Friday, April 10 2026, 11:53 am
Amit Shah | ‘ছ'মাসের মধ্যেই বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে’, ঘোষণা অমিত শাহের!
highlightKey Highlights

শুক্রবার নিউ টাউনে বিজেপির ইস্তেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


শুক্রবার নিউ টাউনে বিজেপির ইস্তেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকার গড়ার ছ'মাসের মধ্যেই বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) কার্যকর করা হবে, এমনই ঘোষণা করল বিজেপি। উত্তরাখণ্ড, গুজরাতের মতো বাংলাতেও ইউসিসি কার্যকর হবে। বিজেপি তথা গেরুয়া শিবিরের দীর্ঘ দিনের দাবি, দেশে ইউসিসি চালু করা। যাতে মুসলিমদের অভিন্ন দেওয়ানি বিধির আওতায় নিয়ে আসা সম্ভব হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File