UCC | ২০২৯-এর মধ্যে ২১ রাজ্যে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি, বার্তা অমিত শাহর!

Sunday, September 13 2026, 2:08 pm
UCC | ২০২৯-এর মধ্যে ২১ রাজ্যে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি, বার্তা অমিত শাহর!
highlightKey Highlights

অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করা নিয়ে মুম্বইয়ের একটি সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করা নিয়ে মুম্বইয়ের একটি সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে তিনি জানান, তাঁদের রাজনীতি পুরোটাই পারফরম্যান্স-ভিত্তিক এবং জাতীয় স্বার্থই মূল অগ্রাধিকার। শাহ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ২০২৯ সালের মধ্যে দেশের ২১টি এনডিএ শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে। ইতিপূর্বে উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের মতো রাজ্যে এটি কার্যকর করার প্রক্রিয়া শুরু হলেও, বাংলাতেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বিধানসভায় এই সংক্রান্ত বিল আনার সিদ্ধান্ত নিয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি ৩৭০ ধারা বাতিল ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল প্রয়োগ তুলে ধরে শাহ বুঝিয়ে দেন যে নির্বাচন পূর্ব দেওয়া সমস্ত প্রতিশ্রুতিই পূরণ করতে চলেছে মোদি সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File