Uniform Civil Code | পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি, কী বলা আছে এই আইনে?

Friday, June 26 2026, 10:17 am
Uniform Civil Code | পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি, কী বলা আছে এই আইনে?
highlightKey Highlights

উত্তরাখণ্ড, গুজরাটের পর এবার পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code in West Bengal)।


উত্তরাখণ্ড, গুজরাটের পর এবার পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code in West Bengal)। আগামী সোমবার, ২৯ জুন রাজ্যের বিধানসভায় আনা হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড হল দেশের সকল সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইন। এক্ষেত্রে ধর্ম নির্বিশেষে দেশের সব নাগরিকের জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, ভরণপোষণ এবং সম্পত্তি বণ্টন-সহ ব্যক্তিগত বিষয়গুলিতে একই আইন প্রযোজ্য হবে। অভিন্ন দেওয়ানি বিধির সমর্থনে যেমন নানা যুক্তি রয়েছে, তেমনই কিছু কিছু ক্ষেত্রে বিরোধিতাও রয়েছে। বিশেষ করে ভারতের মতো বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতির দেশে সবার জন্য একই দেওয়ানি আইন প্রণয়ন করা কতটা বাস্তবসম্মত, তা নিয়েও বিতর্ক রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File