Unemployment Rate | দেশে কমল বেকারত্বের হার, বাড়ল মহিলাদের কর্মসংস্থান!

Wednesday, November 11 2026, 4:26 pm
Unemployment Rate | দেশে কমল বেকারত্বের হার, বাড়ল মহিলাদের কর্মসংস্থান!
highlightKey Highlights

কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক 'পিরিওডিক লেবার ফোর্স সার্ভে' (PLFS) রিপোর্ট অনুযায়ী, দেশের কর্মসংস্থান পরিস্থিতিতে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে।


কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক 'পিরিওডিক লেবার ফোর্স সার্ভে' (PLFS) রিপোর্ট অনুযায়ী, দেশের কর্মসংস্থান পরিস্থিতিতে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) ১৫ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে সার্বিক বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৫.১ শতাংশে, যা আগের ত্রৈমাসিকে ছিল ৫.৪ শতাংশ। মূলত গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের পরিস্থিতির উন্নতি এবং কৃষিক্ষেত্রে কাজের সুযোগ বাড়ার ফলেই এই ইতিবাচক পরিবর্তন এসেছে। পাশাপাশি, কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণও বৃদ্ধি পেয়েছে। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে মহিলাদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার বেড়ে ৩৪.৭ শতাংশ হয়েছে। তবে সামগ্রিক চিত্র আশাব্যঞ্জক হলেও, শহরাঞ্চলে বেকারত্বের হার সামান্য বেড়ে ৬.৮ শতাংশ হওয়ায় সেখানে উদ্বেগের রেশ থেকেই গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File