Bekar Bhata | বেকার যুবক-যুবতীদের দেওয়া হবে মাসিক ৩ হাজার টাকার ভাতা, বড় ঘোষণা ছাত্রীদের জন্যও!
Monday, June 22 2026, 9:20 am

Key Highlightsরাজ্য বাজেটে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের।
রাজ্য বাজেটে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের।রাজ্য বাজেট অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসিক ভাতা দেওয়া হবে। গ্র্যাজুয়েশন বা স্নাতক উত্তীর্ণদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে। বাকি শিক্ষাগত যোগ্যতার কর্মহীন যুবক-যুবতীদের জন্য মাসিক ২০০০ টাকা ভাতা দেওয়া হবে। যে সকলের পরিবারের আয় এক লক্ষ টাকার কম, সেই পরিবারের যুবক-যুবতীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও উচ্চশিক্ষা ছাত্রীদের ড্রপ আউট কমানোর লক্ষ্যে, সরকার বা সরকারি পোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় অবিবাহিত ছাত্রীরা এককালীন ৫০,০০০ টাকা সহায়তা পাবেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- প্রকল্প
- বাজেট 2026
- বাজেট


