Ujjwala Yojna | কমলো উজ্জ্বলা যোজনার LPG সংখ্যা, এবার থেকে মিলবে মাত্র ৪টি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডার!
Tuesday, June 9 2026, 3:10 pm

Key Highlightsএবার থেকে এই প্রকল্পের আওতাভুক্ত উপভোক্তারা বছরে ৯টি ভর্তুকিযুক্ত সিলিন্ডারের বদলে মাত্র চারটি রান্নার গ্যাসের সিলিন্ডারে সরকারি ভর্তুকি পাবেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এবার থেকে এই প্রকল্পের আওতাভুক্ত উপভোক্তারা বছরে ৯টি ভর্তুকিযুক্ত সিলিন্ডারের বদলে মাত্র চারটি রান্নার গ্যাসের সিলিন্ডারে সরকারি ভর্তুকি পাবেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ মাল খানুজার বক্তব্য অনুযায়ী, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের গড় বার্ষিক গ্যাস ব্যবহারের তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, অধিকাংশ উপভোক্তার বার্ষিক ব্যবহার বিবেচনা করে ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারের সংখ্যা পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতি সিলিন্ডারে সরকার যে পরিমাণ ভর্তুকি দেয়, তা গ্রাহকদের জন্য উল্লেখযোগ্য আর্থিক সহায়তা হিসেবে কাজ করে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে লক্ষ লক্ষ পরিবারের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
- Related topics -
- দেশ
- ভারত
- রান্নার গ্যাস
- গ্যাস সিলিন্ডার


