Under Construction Building | তারাতলায় বিপর্যয়ের পর তৎপর সরকার, রাজ্যের ৬৩টি পয়েন্টে চলছে অডিট!
Friday, July 3 2026, 3:32 pm

Key Highlightsতারাতলা বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, গোটা কলকাতা সহ রাজ্যজুড়ে নির্মীয়মান বহুতলগুলির অডিট করতে হবে।
তারাতলা বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, গোটা কলকাতা সহ রাজ্যজুড়ে নির্মীয়মান বহুতলগুলির অডিট করতে হবে। অবশেষে সেই কাজ শুরু করলো প্রশাসন। কলকাতা পুরসভার ৩ নম্বর বরোর বিল্ডিং বিভাগের আধিকারিকদের নিয়ে প্রত্যেকটি নির্মীয়মান বহুতল অডিট করতে বেরিয়ে পড়েছেন কলকাতা পুলিশ, শ্রম দফতর, দমকল, পূর্ত দফতরের আধিকারিকরা। ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে গোটা রাজ্য এবং কলকাতা জুড়ে। শ্রম দফতরের লেবার ইন্সপেক্টর কাজল সরকার বলছেন, “৮ থেকে ৯টা দফতরের যৌথ টিম তৈরি করা হয়েছে। পিডাব্লুডি-র ইঞ্জিনিয়র রয়েছে, জল, বিদ্যুৎ, লেবার ডিপার্টমেন্টের বিষয় রয়েছে। কলকাতা পুলিশ, দমকলও রয়েছে। এইভাবে যৌথ টিম করে পুরো বিষয়টা দেখা হচ্ছে। ৬৩টি পয়েন্ট রয়েছে। সেগুলির উপরেই জোর দেওয়া হচ্ছে। এই চেক লিস্ট ফিলাপ করে উপরতলায় জমা দেব। তারাই পরবর্তী সিদ্ধান্ত নেব।”
- Related topics -
- শহর কলকাতা
- তারাতলা
- বেআইনি নির্মাণ
- মুখ্যমন্ত্রী
- কলকাতা কর্পোরেশন


