Under 19 Asia Cup 2026 | বাউন্ডারি মেরে বাজিগর মোহিত! পাকিস্তানকে হারিয়ে ছোটদের এশিয়াসেরা ভারত

Saturday, November 14 2026, 2:38 pm
Under 19 Asia Cup 2026 | বাউন্ডারি মেরে বাজিগর মোহিত! পাকিস্তানকে হারিয়ে ছোটদের এশিয়াসেরা ভারত
highlightKey Highlights

ফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত (India vs Pakistan)।


শেষ বেলায় বাজিমাত। ফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত (India vs Pakistan)। এদিন ওমানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাক ওপেনার উসমান খান। তিনি ১০৭ রানের বড় ইনিংস খেলেন। পাকিস্তান ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে। পাল্টা ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। একটা সময় ভারতের রান ছিল ৮ উইকেট হারিয়ে ২৫২ রান। ৫১ বলে দরকার ছিল ৮৬। ৩২ বলে ৪৭ রানের দুরন্ত ইনিংসে জয়ের মঞ্চ গড়ে দিয়েছিলেন মানাল (Manal Chauhan)। দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেললেন মোহিত (Mohit Ulva)। শেষ বলে এক উইকেট বাকি থাকতে জয় পায় ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File