Sajeeb Wazed Joy | 'ISI-এর অবাধ প্রভাব', বাংলাদেশ-সহ ভারতের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসিনা পুত্র জয়ের!

Thursday, August 6 2026, 6:58 am
Sajeeb Wazed Joy | 'ISI-এর অবাধ প্রভাব', বাংলাদেশ-সহ ভারতের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসিনা পুত্র জয়ের!
highlightKey Highlights

বাংলাদেশে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর প্রভাব আগের সময়ের থেকে বর্তমানে বেশি রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।


বাংলাদেশে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর প্রভাব আগের সময়ের থেকে বর্তমানে বেশি রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের আমলে যাঁদের জঙ্গি কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল, বর্তমান প্রশাসন তাঁদের অনেককেই মুক্তি দিয়েছে। তাঁর অভিযোগ, ‘শত শত দণ্ডিত জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশে আইএসআইয়ের অবাধ প্রভাব রয়েছে। হিজব-উত-তাহরির প্রকাশ্যে মিছিল করছে, আল-কায়দার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জনসভায় বক্তৃতা দিচ্ছেন।’জয়ের দাবি, এই পরিস্থিতি শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের নিরাপত্তার পক্ষেও উদ্বেগের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File