Dawood Ibrahim | দাউদ ইব্রাহিমকে ‘ইন্ডিয়া বেসড’ বলে দাবি রাষ্ট্রপুঞ্জের, তীব্র প্রতিবাদ জানাল নয়াদিল্লি!
Thursday, October 22 2026, 12:43 pm

Key Highlightsদাউদ ইব্রাহিমকে ‘ইন্ডিয়া বেসড’ বা ভারত নিবাসী বলে দাবি করেছিল রাষ্ট্রপুঞ্জ।
দাউদ ইব্রাহিমকে ‘ইন্ডিয়া বেসড’ বা ভারত নিবাসী বলে দাবি করেছিল রাষ্ট্রপুঞ্জ। যার তীব্র প্রতিবাদ জানাল নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে ভারতের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরী জানান, ১৯৯৩-এর বিস্ফোরণের বহু আগেই দাউদ দেশ ছেড়ে পালিয়েছেন। ওসামা বিন লাদেন যে দেশে আশ্রয় নিয়েছিলেন, ডন দাউদও সেখানেই রয়েছে বলে নাম না করে পাকিস্তানকে কটাক্ষ করেন তিনি। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে পক্ষপাত ও অদক্ষতার অভিযোগ তুলে রঘু পুরী বলেন, সন্ত্রাসে মদতদাতারা মানবাধিকারকে ঢাল করছে। অতীতে লাদেন যে পাকিস্তানের জনবহুল এলাকায় লুকিয়ে ছিলেন, সেই প্রসঙ্গও এ দিন তুলে ধরে ভারত।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- দাউদ ইব্রাহিম
- রাষ্ট্রপুঞ্জ


