Assam | অসমের সমাজকর্মী সঞ্জয় ঘোষ হত্যা কাণ্ডে ২৯ বছর পর উলফা নেতার যাবজ্জীবন কারাদণ্ড!
Sunday, November 29 2026, 2:47 am

Key Highlights১৯৯৭ সালে অসমের মাজুলিতে সমাজকর্মী সঞ্জয় ঘোষকে অপহরণ ও খুনের ঘটনায় নিষিদ্ধ সংগঠন উলফার নেতা ফটিক হাতিমতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে গুয়াহাটির বিশেষ সিবিআই আদালত।
১৯৯৭ সালে অসমের মাজুলিতে সমাজকর্মী সঞ্জয় ঘোষকে অপহরণ ও খুনের ঘটনায় নিষিদ্ধ সংগঠন উলফার নেতা ফটিক হাতিমতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে গুয়াহাটির বিশেষ সিবিআই আদালত। গত ২০ নভেম্বর আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। ১৯৯৭ সালের ৪ জুলাই গ্রামোন্নয়ন ও নদী ভাঙন রোধে কর্মরত সঞ্জয় ও তাঁর সহযোগী চন্দন দলেকে মাখেলিগাঁও থেকে অপহরণ করে সশস্ত্র উলফা জঙ্গিরা। চন্দন পালাতে পারলেও সিবিআই তদন্তে জানা যায়, ওই রাতেই নৌকায় নিয়ে সঞ্জয়কে খুন করে দেহ ব্রহ্মপুত্রে ফেলা হয়, যা আজও মেলেনি। ২০১১ সালে ধৃত ফটিকের বিরুদ্ধে অপহরণ ও অপরাধের ধারা প্রমাণিত হয়েছে। তবে উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়ার দাবি, ফটিক নির্দোষ, যদিও রায় নিয়ে মন্তব্য করতে চাননি তিনি।


