Russia-Ukraine | রুশ-ইউক্রেন যুদ্ধে এবার ‘এন্ট্রি’ ব্রিটেনের! 'এর মূল্য চোকাতে হবে', হুঁশিয়ারি মস্কোর!

Key Highlightsব্রিটেনের দেওয়া ড্রোনে রাশিয়ায় তাণ্ডব চালাল ইউক্রেন। এই ঘটনায় ফুঁসছে রাশিয়া।
রুশ-ইউক্রেন যুদ্ধে এবার নয়া মোড়। ৪ বছর ধরে চলা এই যুদ্ধে এবার ‘এন্ট্রি’ ব্রিটেনের! সম্প্রতি ব্রিটেনের দেওয়া ড্রোনে রাশিয়ায় তাণ্ডব চালাল ইউক্রেন। এই ঘটনায় ফুঁসছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসের এক প্রতিবেদনের এক রিপোর্টের মাধ্যমে গোটা বিষয়টি সামনে এসেছে। যেখানে দাবি করা হয়েছে, রাশিয়ার মাটিতে হামলা চালাতে ব্রিটেনের তৈরি ড্রোন ব্যবহার করেছে ইউক্রেন। এদিকে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের একমুখপাত্র জানিয়েছেন, ‘এই যুদ্ধে ব্রিটেন দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে রয়েছে এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করা হবে। ইউক্রেনকে ১০০ শতাংশ সমর্থন করবে ব্রিটেন।’অন্যদিকে, ব্রিটেনে অবস্থিত রুশ দূতাবাসের তরফে গোটা ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। দূতাবাস জানিয়েছে, ‘লন্ডন ইচ্ছাকৃতভাবে ইউক্রেন যুদ্ধে উসকানি দিচ্ছে। ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার ক্ষতি করার চেষ্টা করছে। এর ভয়ংকর পরিণতি হবে। ব্রিটেনকে এর মূল্য চোকাতে হবে।’
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- ইউক্রেন
- ব্রিটেন


