Ujjain | ভ্যাট পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের জেরে মৃত ৪ হোটেল কর্মী, চাঞ্চল্য উজ্জয়িনীতে
Sunday, November 1 2026, 4:09 am

Key Highlightsউজ্জয়িনীর জেলাশাসক রৌশনকুমার সিং জানান, দেওস রোডের ওই হোটেলে শনিবার রাতে দুর্ঘটনা ঘটে।
হোটেলের ভূগর্ভস্থ ভ্যাট পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের প্রভাবে মৃত্যু হলো চার কর্মীর। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। উজ্জয়িনীর জেলাশাসক রৌশনকুমার সিং জানান, দেওস রোডের ওই হোটেলে আন্ডারগ্রাউন্ড ডাস্টবিন ছিল। সেখানে বর্জ্য খাবার ফেলা হতো। শনিবার রাতে ডাস্টবিন পরিষ্কার করতে নেমেছিলেন হোটেলের দুই কর্মী। বেশ কিছুক্ষণ পরেও তাঁরা উঠে না আসায় আরও দুই কর্মী ভ্যাটে নামেন। তাঁরাও আর উপরে উঠে আসতে পারেননি। পরে দমকল কর্মীরা স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে চার কর্মীকে রাতেই আন্ডারগ্রাউন্ড ভ্যাট থেকে উপরে তুলে আনেন। অনুমান করা হচ্ছে, ভ্যাটে নামার রাস্তা খুব পিচ্ছিল ছিল। সেই কারণেই তাঁরা আর উপরে উঠে আসতে পারেননি। ভেতরে টক্সিক গ্যাস তৈরি হওয়ায় তাঁদের মৃত্যু হয়েছে।
- Related topics -
- দেশ
- মধ্যপ্রদেশ
- মধ্যপ্রদেশ সরকার
- মৃত্যু


