Aadhar Card | ৩০ সেপ্টেম্বর ডেডলাইন, আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল UIDAI!

Tuesday, August 25 2026, 2:49 am
Aadhar Card | ৩০ সেপ্টেম্বর ডেডলাইন, আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল UIDAI!
highlightKey Highlights

শিশুদের আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI)।


শিশুদের আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI)।ইউআইডিএআই-এর নতুন নিয়ম অনুযায়ী, শিশুদের ৫ বছর পূর্ণ হওয়ার পর প্রথমবার এবং ১৫ বছর বয়সে দ্বিতীয়বার বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক (ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান) আপডেট করতে হবে। ৫ থেকে ৭ বছর এবং ১৫ থেকে ১৭ বছর বয়সীদের জন্য এই বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ নিখরচায় করা যাবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে ফি দিয়ে আধার আপডেট করাতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File