UGC NET Result 2026 | বেরোল UGC-NET-র ফলাফল, ৮৪টি বিষয়ের ফল প্রকাশ! তিনটি বিষয়ে ফের পরীক্ষার নির্দেশ
Saturday, August 29 2026, 6:18 am

Key HighlightsNTA-এর তরফে জানানো হয়েছে, প্রার্থীরা UGC-NET-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় লগইন তথ্য দিয়ে নিজেদের ফলাফল ও স্কোরকার্ড দেখতে পারবেন।
UGC-NET June 2026 পরীক্ষার ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মোট ৮৪টি বিষয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে। ৪৫ হাজার ৯০৪ জন প্রার্থী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে উত্তীর্ণ হয়েছে। ৯৭ হাজার ৪৩৪ জন প্রার্থী শুধু পিএইচডি অ্যাডমিশনের জন্য উত্তীর্ণ হয়েছে। ৪ হাজার ২৪১ জন প্রার্থী জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর-উভয়েই উত্তীর্ণ হয়েছে। কীভাবে স্কোরকার্ড ডাউনলোড করবেন? প্রথমে UGC-NET-এর সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে UGC-NET June 2026 Result অথবা Scorecard-এর লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করলেই দেখা যাবে ফলফল। NTA জানিয়েছে, মোট তিনটি পেপার-ইংরেজি, কমার্স ও সোশিওলজির পুনরায় পরীক্ষা নেওয়া হবে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ফের পরীক্ষা হবে।


