UGC NET 2026 | ভুল স্বীকার! ইংরেজি-কমার্স-সমাজতত্ত্বের ইউজিসি-নেট পরীক্ষা ফের নেওয়ার সিদ্ধান্ত NTA-র!

Sunday, August 16 2026, 5:28 pm
UGC NET 2026 | ভুল স্বীকার! ইংরেজি-কমার্স-সমাজতত্ত্বের ইউজিসি-নেট পরীক্ষা ফের নেওয়ার সিদ্ধান্ত NTA-র!
highlightKey Highlights

এনটিএ জানিয়েছে, এই তিনটি বিষয়ের পুনঃপরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কোনও অতিরিক্ত পরীক্ষার ফি দিতে হবে না। পরীক্ষাকেন্দ্র এবং প্রবেশপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।


ইউজিসি-নেট জুন ২০২৬-এর ইংরেজি, কমার্স এবং সমাজতত্ত্বের পরীক্ষা ফের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। এনটিএ একটি পোস্টে জানিয়েছে, পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি তিনটি বিষয়ের প্রশ্নপত্রে তথ্যগত ও মুদ্রণগত ভুল, অনুবাদে ভুল, বিশিষ্ট গবেষকদের নাম বাদ পড়া, বইয়ের নাম বিকৃতভাবে ছাপা এবং প্রশ্নের ভাষায় ত্রুটি সহ একাধিক সময় খুঁজে পেয়েছে। এরপরই ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে NTA। একনজরে দেখে নিন সময়সূচি। ইংরেজি: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে দুপুর ১২টা। কমার্স: ৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা। সমাজতত্ত্ব: ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে দুপুর ১২টা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File