FIFA | ফিফার বিরুদ্ধে একজোট উয়েফা-কনকাকাফ, অনিশ্চয়তার মুখে মোট ৯৬টি দেশের বিশ্বকাপ ভবিষ্যৎ!

Key Highlightsউয়েফার সুরে সুর মেলাল উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ।
উয়েফার সুরে সুর মেলাল উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ। গতকালই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আর্থিক লাভের পরিকল্পনায় জল ঢেলে দিয়েছিল উয়েফা। তারা জানিয়েছিল, বিশ্বকাপের বেসরকারিকরন হলে তারা বিশ্বকাপসহ ফিফার কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। এবার কনকাকাফও জানিয়েছে, এই প্রস্তাব তারা মানছে না। ফলে বড় ধাক্কা খেল ইনফান্তিনোর পরিকল্পনা। এদের এই সিদ্ধান্তের ফলে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেনের মতো বড় দেশগুলির পাশাপাশি ব্রাজিল, আর্জেন্টিনার মতো দেশগুলিও বিশ্বকাপ বয়কট করতে পারে। ইনফান্তিনো চান ফিফার একটি বাণিজ্যিক সংস্থা, যার নাম ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস বানাতে। এর ফলে বেসরকারি বিনিযোগকারীদের কাছে বিক্রি করতে চান ফিফাকে। এর ফলে ফিফার আয় হবে ২০ মিলিয়ন মার্কিন ডলার। তবে এর বদলে ওই বিনিয়োগকারী সংস্থা ভবিষ্যতের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ত্ব, স্পনসরশিপ ও বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়েও কথা বলতে পারবে। কিন্তু এই পরিকল্পনাকে সমর্থন করেনি উয়েফা। তারা জানিয়েছে, ফুটবল কারও ব্যক্তিগত সম্পত্তি নয় ফলে ফুটবলের বেসরকারিকরন সম্ভব নয়। কনকাকাফও ফিফার এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর ফলে ইউরোপের ৫৫টি ও আমেরিকার ৪১টি – মোট ৯৬টি দেশের বিশ্বকাপ ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফিফা
- ফিফা বিশ্বকাপ


