Shiv Sena UBT | তৃণমূলের ধাঁচেই এবার ভাঙল উদ্ধব ঠাকরের শিব সেনা! দিল্লি এসে স্পিকারকে চিঠি বিদ্রোহীদের!
Thursday, June 18 2026, 1:26 pm

Key Highlightsএকযোগে একনাথ শিণ্ডের দলে মিশে যেতে চেয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন ৬ সাংসদ।
তৃণমূলের পর এবার ভাঙল উদ্ধব ঠাকরের শিব সেনা। একযোগে একনাথ শিণ্ডের দলে মিশে যেতে চেয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন ৬ সাংসদ। গত কয়েকদিন ধরেই উদ্ধব শিবিরে বড়সড় ভাঙনের জল্পনা মাথাচাড়া দিচ্ছে। দিন কয়েক আগে উদ্ধব নিজের দলের সাংসদদের বৈঠকে ডেকেছিলেন। সেই বৈঠকে হাজির হননি ৯ জন সাংসদের ৬ জন। খোদ উদ্ধব ঠাকরে ফোন করলে তাঁদের মধ্যে কয়েকজন বৈঠকে হাজিরা দেন ভারচুয়ালি। এরপর সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর এবং সঞ্জয় যাদব, এই ছ’জন লোকসভার সাংসদ এসে হাজির হন দিল্লিতে। একনাথ শিণ্ডের ছেলে শ্রীকান্ত শিণ্ডের সঙ্গে দেখা করেন তারা। তারপর যৌথভাবে ৬ জনের সাক্ষরিত চিঠি তাঁরা স্পিকারের কাছে জমা দেন। তাঁদের সাফ বক্তব্য, ‘আমরা একনাথ শিণ্ডের শিব সেনার সঙ্গে মিশে যেতে চাই।’
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- উদ্ধব ঠাকরে
- শিবসেনা


