Uddhav Thackeray | দলের মধ্যেই বিদ্রোহ, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব খোদ উদ্ধবের!
Saturday, June 20 2026, 3:34 am

Key Highlightsশুক্রবার দলীয় কর্মীদের উদ্দেশে বক্তৃতায় উদ্ভব ঠাকরে জানালেন শিব সেনা প্রধানের দায়িত্ব ছড়তে চান তিনি।
মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া মোড়। শিব সেনার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার কর্মীদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে বিস্ফোরক দল-প্রধান উদ্ধব বালাসাহেব ঠাকরে। সাংসদদের বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ টেনে ভোটারদের কাছে ক্ষমা চেয়ে দলের শীর্ষ পদ ছাড়ার ইচ্ছেপ্রকাশ করলেন তিনি। এদিন তিনি বলেন, “নেতৃত্বের পদ আকড়ে রাখতে আমি রাজি নই। তবে আদর্শের লড়াই থেকে আমি সরব না। আমি হাল ছাড়ব না। যেদিন আপনারা মনে করবেন আমি এই পদের যোগ্য নই, আমি চলে যাব। যোগ্য যে কোনও কর্মীর হাতে দলের দায়িত্ব তুলে দিতে আমি তৈরি।”


