UDAN 2.0 | ১০০টি বিমানবন্দর, ২০০টি হেলিপ্যাড! ‘উড়ান ২.০’ প্রকল্পে ২৮ হাজার কোটি টাকা বিনিয়োগ কেন্দ্রের
Wednesday, March 25 2026, 2:37 pm

Key Highlightsপ্রাথমিক ভাবে পরবর্তী আট বছরে ১২,১৫৯ কোটি টাকা খরচে দেশের বিভিন্ন প্রান্তের অব্যবহৃত রানওয়েগুলিকে পূর্ণাঙ্গ এয়ারপোর্টের রূপ দেওয়া হবে।
বুধবার ‘উড়ান ২.০’ প্রকল্পে এর জন্য ২৮ হাজার কোটি টাকা অনুমোদন করল মন্ত্রিসভা। ২০২৬-২৭ থেকে ২০৩৫-৩৬ অর্থবর্ষের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানা গিয়েছে। এই প্রকল্পের আওতায় দেশজুড়ে মোট ১০০টি নতুন বিমানবন্দর, ২০০টি হেলিপ্যাড তৈরী হবে। ১৫ কোটি টাকা খরচে নির্জন দ্বীপে মোট ২০টি হেলিপ্যাড গড়ে তোলা হবে। দুর্গম অঞ্চলে স্বাস্থ্য ক্ষেত্র-সহ অন্যান্য জরুরি পরিষেবাকে সুগম করতে আগামী আট বছরে মোট বরাদ্দ হয়েছে ৩,৬৬১ কোটি টাকা। আঞ্চলিক বিমান পরিষেবাকে ঢেলে সাজাতে এই প্রকল্পে কেন্দ্র মোট খরচ করবে ২৮,৮৪০ কোটি টাকা।
- Related topics -
- দেশ
- বিমান স্ট্রাক
- বিমান পরিষেবা
- বিমান
- বিমানবন্দর
- কেন্দ্রীয় সরকার


