UCC Bill in WB | ‘‘লুকোচুরি নেই, মুখোশের আড়ালও নেই’’- অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কী বললেন পদ্ম সেনাপতি শমীক?

Sunday, June 28 2026, 6:37 am
UCC Bill in WB | ‘‘লুকোচুরি নেই, মুখোশের আড়ালও নেই’’- অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কী বললেন পদ্ম সেনাপতি শমীক?
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে এই বিল পেশ করা হবে বিশেষ অধিবেশনে।


সোমবার, ২৯ জুন Uniform Civil Code বা UCC বিল পাশ হতে চলেছে রাজ্য বিধানসভায়। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় UCC প্রসঙ্গে রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য লিখলেন, ‘‘ভারতে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) নিয়ে বিজেপির অবস্থান বহুদিনের এবং সুস্পষ্ট । এটি দলের নির্বাচনী ইস্তেহার ও রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। এখানে কোনও লুকোচুরি নেই, কোনও মুখোশের আড়ালও নেই।’’ তিনি আরও বললেন, ‘‘পশ্চিমবঙ্গে Uniform Civil Code প্রয়োজন বলে আমরা মনে করি, কারণ আইনের দৃষ্টিতে সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সমান কর্তব্য নিশ্চিত হওয়া উচিত। বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ-সহ নাগরিক বিষয়গুলিতে ধর্মভিত্তিক ভিন্ন ভিন্ন ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি অভিন্ন নাগরিক কাঠামো দেশের ঐক্য, ন্যায়বিচার এবং সাংবিধানিক সমতার আদর্শকে আরও শক্তিশালী করতে পারে।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File