Uber Layoff | কর্মী ছাঁটাই উবেরে, কাজ হারাচ্ছেন ৩৩০০ কর্মী! চালকহীন গাড়ির পথেই হাঁটছে সংস্থা!
Thursday, September 3 2026, 6:01 am

Key Highlightsসিইও দারা খোসরোশাহি ইমেলে জানান, প্রায় ৩৩০০ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে।
ক্যাব পরিষেবা আরও সহজ, দ্রুততর এবং চালকহীন স্বয়ংক্রিয় প্রযুক্তিতে বিনিয়োগের সুযোগ তৈরি করতে বড়সড় ছাঁটাইয়ের পথে হাঁটল উবের। সিইও দারা খোসরোশাহি ইমেলে জানান, প্রায় ৩৩০০ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। সর্বশেষ এই ছাঁটাইয়ের পর উবেরে কর্মীর সংখ্যা দাঁড়াবে ৩০ হাজারেরও কম। যা ২০২১ সালের সংখ্যার প্রায় সমান। বিগত পাঁচ বছরে পরিষেবা বাড়াতে গিয়ে সাংগঠনিক জটিলতা তৈরি হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। ছাঁটাইয়ের ফলে সাশ্রয় হওয়া অর্থ সংস্থার উদ্ভাবন এবং চালকহীন ‘রোবো ট্যাক্সি’ প্রযুক্তির ভবিষ্যৎ প্রকল্পে ব্যবহার করা হবে। উল্লেখ্য, মাইক্রোসফট, আমাজন ও মেটার মতো তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির পর এবার উবেরেও দেখা গেল কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রভাবে কর্মী ছাঁটাইয়ের এই ছবি।
- Related topics -
- দেশ
- ভারত
- উবের
- অ্যাপ ক্যাব
- কর্মী ছাটাই
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স


