Pulitzer Prize | সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে 'সাংবাদিকতার অস্কার' পুলিৎজারে সম্মানিত দুই ভারতীয়!
Tuesday, May 5 2026, 4:11 pm

Key Highlightsডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে পুলিৎজার পুরস্কার পেলেন দুই ভারতীয় সাংবাদিক আনন্দ আর কে এবং সুপর্ণা শর্মা।
ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে পুলিৎজার পুরস্কার পেলেন দুই ভারতীয় সাংবাদিক আনন্দ আর কে এবং সুপর্ণা শর্মা। সাংবাদিকতার অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কারের ওয়েবসাইট অনুযায়ী, ‘ট্র্যাপড’ শিরোনামের এই প্রতিবেদনটি ব্লুমবার্গের জন্য নির্মিত হয়েছিল। যেখানে একজন ভারতীয় স্নায়ুরোগ বিশেষজ্ঞের লোমহর্ষক কাহিনী বর্ণনা করা হয়। যিনি ডিজিটালি গ্রেপ্তারে’র শিকার হয়ে ২৮ লক্ষের বেশি টাকা হারান। উল্লেখ্য,এই বিভাগে চূড়ান্ত ধাপে পৌঁছেও শেষ পর্যন্ত পুলিৎজার হাতছাড়া হয় এক বাঙালি সাংবাদিক দেবজ্যোত ঘোষালের। দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে বিস্তৃত সাইবার অপরাধ এবং মানব পাচার চক্রের র্যাকেট ফাঁস করেন তিনি।
- Related topics -
- দেশ
- ভারত
- সাংবাদিক
- সাফল্যের কাহিনী
- সাইবার ক্রাইম


