Everest Helicopter Collide | এভারেস্টে দুই হেলিকপ্টারের ধাক্কা! মৃত্যু ১ পর্যটকের!
Tuesday, November 3 2026, 9:54 am

Key Highlightsনেপালে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে অবতরণের সময় পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে পড়ল দুটি হেলিকপ্টার।
নেপালে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে অবতরণের সময় পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে পড়ল দুটি হেলিকপ্টার। ফিশ টেল এয়ার এবং ডায়নেস্টি এয়ারের কপ্টার দুটির সংঘর্ষে এক বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত দুজন। মঙ্গলবার সকালে ঘটা এই দুর্ঘটনায় নিহত পর্যটক ভারতীয় নাগরিক বলে জানালেও প্রশাসন তা নিশ্চিত করেনি। প্রাথমিক অনুমান, বরফে ঢাকা হেলিপ্যাডের কারণে একই সময়ে অবতরণের চেষ্টা করার সময় এই বিপত্তি ঘটে। রোটর ব্লেডের মারাত্মক ধাক্কায় কপ্টার দুটি ভেঙে পড়ে। পার্বত্য এলাকায় বিমান চলাচলের নিরাপত্তা ও ঝুঁকি নিয়ে এই ঘটনার পর ফের প্রশ্ন উঠেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- মাউন্ট এভারেস্ট
- নেপাল
- বিমান দুর্ঘটনা


