Election Commissioners | সিনিয়র অফিসারকে নিয়ে অভিযোগ জানিয়েছিলেন দুই কমিশনার, কী অভিযোগ জানানো হয়েছিল?

Friday, October 23 2026, 5:43 am
Election Commissioners | সিনিয়র অফিসারকে নিয়ে অভিযোগ জানিয়েছিলেন দুই কমিশনার, কী অভিযোগ জানানো হয়েছিল?
highlightKey Highlights

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবালয়ে চিঠি দিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী।


মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবালয়ে চিঠি দিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। আরটিআই-এর মাধ্যমে প্রকাশ্যে এল সেই চাঞ্চল্যকর তথ্য। পিটিআই সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গর্গের কাজ বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করে এই চিঠি পাঠানো হয়েছিল। কমিশনারদের সঙ্গে আলোচনা না করেই তিনি পদমর্যাদার অফিসারদের মধ্যে কাজ ভাগ করেছিলেন বলে অভিযোগ। তবে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ না জানিয়ে দুই কমিশনার ব্যক্তিগতভাবে চিঠি দেওয়ায়, তাতে হস্তক্ষেপ করেনি ক্যাবিনেট সচিবালয়। সচিবালয়ের মতে, এতে কমিশনের কাজে হস্তক্ষেপ করা হতো। তবে চিঠি দুটির প্রাপ্তিস্বীকার করে একটি কপি সিইসি-র প্রধান সচিবের কাছে পাঠানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File