Twisha Sharma | ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার শাশুড়ি তথা প্রাক্তন জেলা বিচারক গিরিবালা!

Thursday, May 28 2026, 1:01 pm
Twisha Sharma | ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার শাশুড়ি তথা প্রাক্তন জেলা বিচারক গিরিবালা!
highlightKey Highlights

মডেল অভিনেত্রী ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় এবার গ্রেপ্তার তাঁর শাশুড়ি গিরিবালা সিং।


মডেল অভিনেত্রী ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় এবার গ্রেপ্তার তাঁর শাশুড়ি গিরিবালা সিং। বৃহস্পতিবার ভোপালের বাড়িতে তাঁকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর ত্বিষার শাশুড়িকে গ্রেপ্তার করে সিবিআই। প্রাক্তন জেলা বিচারক গিরিবালার আগাম জামিনের আবেদন বুধবারই খারিজ করে দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। ঘটনাচক্রে, তার পরেই গ্রেপ্তার করা হয় গিরিবালাকে। ত্বিষার মৃত্যুর ঘটনায় সিবিআই যে এফআইআর দায়ের করেছে, তাতে গিরিবালার নাম রয়েছে। তাঁর বিরুদ্ধে পণের দাবি, নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। উল্লেখ্য, ত্বিষার দেহ উদ্ধার হওয়ার পর থেকেই পলাতক ছিলেন তাঁর স্বামী সমর্থ সিং। ১০ দিন পালিয়ে বেড়ানোর পর তাঁকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File