Tutu Bose | ক্রীড়াজগতে শোকের ছায়া, প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি টুটু বসু!

Tuesday, May 12 2026, 7:25 pm
Tutu Bose | ক্রীড়াজগতে শোকের ছায়া, প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি টুটু বসু!
highlightKey Highlights

প্রয়াত হলেন প্রাক্তন মোহনবাগান সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী স্বপনসাধন বসু, ওরফে টুটু বসু।


ভারতীয় ক্রীড়াজগতে শোকের ছায়া। প্রয়াত হলেন প্রাক্তন মোহনবাগান সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী স্বপনসাধন বসু, ওরফে টুটু বসু। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গত কয়েক দিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন টুটুবাবু। সোমবার সন্ধ্যায় হঠাৎ তাঁর অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং শুরু থেকেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল টিম তৈরি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে গভীর রাতে থেমে যায় তাঁর জীবন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File