IPAC Case | “মুখ্যমন্ত্রী এমন কিছু ডিজিটাল ডিভাইস নিয়ে গিয়েছেন..", আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে বড় অভিযোগ তুষার মেহতার!

Thursday, April 23 2026, 10:47 am
IPAC Case | “মুখ্যমন্ত্রী এমন কিছু ডিজিটাল ডিভাইস নিয়ে গিয়েছেন..", আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে বড় অভিযোগ তুষার মেহতার!
highlightKey Highlights

বুধবারই শীর্ষ আদালতের বিচারপতি পি কে মিশ্র বলেন, মুখ্যমন্ত্রী কোনও কেন্দ্রীয় সংস্থার তদন্তে ঢুকে পড়লে গণতন্ত্র প্রশ্নের মুখে পড়ে যায়।


আইপ্যাক মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বুধবারই শীর্ষ আদালতের  বিচারপতি পি কে মিশ্র বলেন, মুখ্যমন্ত্রী কোনও কেন্দ্রীয় সংস্থার তদন্তে ঢুকে পড়লে গণতন্ত্র প্রশ্নের মুখে পড়ে যায়। এবার আজ, বৃহস্পতিবার সেই মামলায় সলিসিটর জেনারেল তুষার মেহতা বোঝালেন কীভাবে ইডির মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। অভিযুক্তকে কেন রক্ষা করার চেষ্টা হল, সেই প্রশ্নও তুলেছেন তুষার মেহতা। তাঁর, “মুখ্যমন্ত্রী এমন কিছু ডিজিটাল ডিভাইস নিয়ে গিয়েছেন, যা তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারত। ইডি অফিসারদের তরফে তদন্তে হস্তক্ষেপ না করার বারবার আবেদন জানানো সত্ত্বেও তারা জোর করে তদন্তস্থলে ঢোকেন এবং গুরুত্বপূর্ণ ফাইল এবং ডিজিটাল ডিভাইস নিয়ে চলে যান।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File