Tushar Kumar | লন্ডনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত, ২৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হলেন হরিয়ানার তুষার!
Tuesday, May 19 2026, 2:07 pm

Key Highlightsলন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার।
বিদেশে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত। লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার। তুষার হরিয়ানার রোহতকের বাসিন্দা। ১০ বছর বয়স পর্যন্ত রোহতকে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। পরে তুষার তাঁর মা-বাবার সঙ্গে UK চলে যান। তুষার এর আগে মাত্র ২০ বছর বয়সে সেখানকার সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত কাউন্সিলার হয়ে রেকর্ড গড়েছিলেন। ঠিক তার তিন বছর পরে মাত্র ২৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত মেয়র হয়েছেন তিনি। তুষার লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করেছিলেন। তিনি মোট ৮৩২টি ভোট পেয়ে জয়ী হন।
- Related topics -
- আন্তর্জাতিক
- লন্ডন
- ভারতীয়
- সাফল্যের কাহিনী


