Uttarakhand | উত্তরাখণ্ডের চামোলিতে ফের টানেলে ধস! আটকে পড়েছেন অন্তত ১৫ জন শ্রমিক!

Thursday, August 13 2026, 3:57 pm
Uttarakhand | উত্তরাখণ্ডের চামোলিতে ফের টানেলে ধস! আটকে পড়েছেন অন্তত ১৫ জন শ্রমিক!
highlightKey Highlights

বৃহস্পতিবার তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (THDC)-এর একটি প্রকল্পের টানেলে ধস নামে।


উত্তরাখণ্ডের চামোলিতে ফের টানেলে ধস! সূত্রের খবর, বৃহস্পতিবার তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (THDC)-এর একটি প্রকল্পের টানেলে ধস নামে। চামোলির পিপলকোটিতে THDC-র ওই প্রকল্প রয়েছে। টানেলের মধ্যে জল ঢুকে গিয়েছে বলে খবর। দুর্ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক আটকে পড়েছিলেন ওই টানেলে। যদিও ঘটনার সময়ে ঠিক কতজন শ্রমিক ওই টানেলে কাজ করছিলেন, কতজন আটকে রয়েছেন সেটা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়, এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা গিয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File