Tulu Mondal | 'রক্ষাকবচ' চেয়ে আদালতের দ্বারস্থ বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু! মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
Wednesday, August 5 2026, 2:10 pm

Key Highlightsতাঁর সন্ধান পেতে যখন মরিয়া পুলিশ, তার মধ্যেই নিরাপত্তা অর্থাৎ রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন টুলু।
খাতায় কলমে এখনও পলাতক বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু মন্ডল। ইতিমধ্যেই তাঁর প্রায় ১৪৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা, যার মধ্যে রয়েছে ২৪২টি গাড়ি ও ৩০০ বিঘা জমি। সব মিলিয়ে ২১টি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। অনুমান, সরকার বদলের পরই বিদেশে চলে গিয়েছেন টুলু। তাঁর সন্ধানে ফতোয়া জারির পরেই নিরাপত্তা অর্থাৎ রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য এজলাসে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, আজ টুলুর শ্বশুরবাড়িতে তল্লাশি চালাচ্ছে এসটিএফ।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- বীরভূম
- জামিন
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট


