Tulu Mondal | নেপালে পালাতে গিয়ে গ্রেফতার টুলুর ভাগ্নে! বীরভূমে আটটি পাথর খাদান বন্ধের নোটিস
Sunday, August 2 2026, 6:05 am

Key Highlightsশিলিগুড়ি হয়ে নেপালে গা–ঢাকা দেওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার রামপুরহাট মহকুমা আদালতে ওয়াসিমকে হাজির করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
কোটি কোটি টাকার জালিয়াতি এবং সোনা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত পাথর খাদানের কারবারি টুলু ওরফে নিজাবুদ্দিন মণ্ডলের খোঁজ এখনও মেলেনি। তার খোঁজে চলছে তল্লাশি। এই পরিস্থিতিতে পুলিশের জালে ধরা পড়লেন টুলুর ভাগ্নে শেখ ওয়াসিম। শিলিগুড়ি থেকে নেপালে গা ঢাকা দেওয়ার পথে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় টুলুর ভাগ্নে ওয়াসিমকে। শনিবার রামপুরহাট মহকুমা আদালতে ওয়াসিমকে হাজির করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, ২০২৫–এর ৬ অক্টোবর দায়ের হওয়া অবৈধ পাথর খাদানের একটি পুরোনো মামলায় ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, বেআইনি ভাবে চলার অভিযোগে আটটি পাথর খাদান বন্ধের নোটিস জারি করেছে বীরভূম জেলা প্রশাসন।
- Related topics -
- রাজ্য
- নেপাল
- নদীয়া
- মুর্শিদাবাদ
- গ্রেফতার
- পুলিশ
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন
- রাজ্য পুলিশ
- বীরভূম
- জেলা
- জেলা প্রশাসন


