Tulu Mondal | টুলু মণ্ডলের বাগানবাড়ির কাছ থেকে বাজেয়াপ্ত নথি বোঝাই গাড়ি, তদন্তে পুলিশ

Thursday, July 30 2026, 5:54 pm
Tulu Mondal | টুলু মণ্ডলের বাগানবাড়ির কাছ থেকে বাজেয়াপ্ত নথি বোঝাই গাড়ি, তদন্তে পুলিশ
highlightKey Highlights

সিউড়িতে টুলু মণ্ডলের বাগানবাড়ির কিছুটা দূরে হাইওয়েতে ওঠার রাস্তায় একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।


সিউড়িতে চাঞ্চল্য। টুলু মণ্ডলের বাগানবাড়ির কিছুটা দূরে হাইওয়ে থেকে উদ্ধার হয়েছে নথি বোঝাই গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি থেকে প্রচুর ফাইল উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ফাইল ও কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। পুলিশি জেরায় গাড়ির চালক দাবি করেছেন, ম্যানেজারের নির্দেশেই তিনি নথিপত্র নিয়ে যাচ্ছিলেন। টুলু মণ্ডলের স্টোন কোম্পানির ম্যানেজার পার্থ প্রতিম ঠাকুরের দাবি, বৃহস্পতিবার সকালে টুলু মণ্ডল ফোন করে ট্রাকের কাগজপত্র সরিয়ে ফেলতে বলেন। সেই নির্দেশ মেনেই গাড়িতে কিছু লরি, ডাম্পারের বিল এবং পাথর বিক্রির চালান তোলা হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File