TTP | পাক জঙ্গি যোগ! বেঙ্গালুরুতে আটক বাঙালি যুবক! ‘আমার ছেলে ভাল, অনেক কষ্ট করেছে’- দাবি মায়ের
Saturday, August 15 2026, 2:56 pm

Key Highlightsপুলিশের দাবি, অভিযুক্ত স্বীকারও করেছেন, অনলাইনের মাধ্যমে জঙ্গি কার্যকলাপে যোগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ হন তিনি। তার পর টিটিপি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছিলেন।
পাক-জঙ্গি সংগঠন যোগে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়েছে বাংলার যুবক আশাফুল মল্লিককে (২৫)। অভিযোগ, মল্লিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আফগানি এক ব্যক্তি ইমরান হায়দারের সঙ্গে যোগাযোগ করে। হায়দারের হাত ধরেই আফগানিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল আশাফুলের। ছেলের গ্রেপ্তারিতে হতবাক পরিবারের লোকেরা। আশাফুলের মা হাসিনা বিবির কথায়, ‘‘আমার ছেলে সব সময় পড়াশোনা নিয়ে থাকত। গোবরডাঙা হিন্দু কলেজ থেকে গ্রাজুয়েট (স্নাতক) হয়েছে। তার পর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে। পুলিশের চাকরির জন্যও তো চেষ্টা করেছিল।’’ বলেই ছেলের গুচ্ছ বইপত্র তুলে ধরেন মা। ডব্লুবিসিএসের জন্য প্রস্তুতির মোটা একটি বই দেখিয়ে হাসিনা বলেন, ‘‘চাকরির জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু সংসারটাও চালাতে হবে তো। তাই বাধ্য হয়ে বেঙ্গালুরুতে সিকিউরিটির চাকরিটা নিয়েছিল।’’
- Related topics -
- রাজ্য
- উত্তর ২৪ পরগনা
- দক্ষিণ ২৪ পরগনা
- বেঙ্গালুরু
- পাক জঙ্গি
- জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী
- গ্রেফতার
- পশ্চিমবঙ্গ


