Donald Trump | ইরানকে সাহায্যকারী দেশগুলির বিরুদ্ধে চরম অর্থনৈতিক পদক্ষেপ, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প!

Thursday, August 20 2026, 5:01 am
Donald Trump | ইরানকে সাহায্যকারী দেশগুলির বিরুদ্ধে চরম অর্থনৈতিক পদক্ষেপ, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প!
highlightKey Highlights

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানের অর্থনীতির বিরুদ্ধে ব্যাপকভাবে নতুন অভিযান চালানোর হুমকি দিয়েছেন।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানের অর্থনীতির বিরুদ্ধে ব্যাপকভাবে নতুন অভিযান চালানোর হুমকি দিয়েছেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, যে সব দেশ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান তেহরানকে সাহায্য করবে বা ইরানের সঙ্গে বাণিজ্য করবে, তাদের “বিরাট” অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। এবার বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে ট্রাম্প বলেন, ওয়াশিংটন “নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা” চালাবে। তিনি লেখেন, ‘‘আজ আমি যে কোনও দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান ঘোষণা করছি! এটি নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা হতে চলেছে।’’ট্রাম্প সতর্ক করে বলেন, যে কোনও দেশ যদি তার আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংস্থা, বিমানবন্দর অথবা সরকারি সংস্থাগুলিকে ইরানকে কোনও “লাইফলাইন” বা টিকে থাকার সহায়তা দেওয়ার অনুমতি দেয়, তাহলে সেই দেশকে “বিরাট অর্থনৈতিক পরিণতি”-র মুখোমুখি হতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File