Trump Tariff | ভারতীয় পণ্যে ১০০ শতাংশ শুল্ক চাপাতে পারেন ট্রাম্প, সংসদে বিল পাশের আর্জি
Wednesday, September 16 2026, 5:18 am

Key Highlightsরুশ জ্বালানি তেল ও গ্যাস আমদানিকারী দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর একচ্ছত্র ক্ষমতা পেয়ে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি একটি বিশেষ বিলকে সবুজ সংকেত দিয়েছে মার্কিন প্রতিনিধি সভা বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস। ওই বিল অনুযায়ী রুশ জ্বালানি তেল ও গ্যাস আমদানিকারী দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর একচ্ছত্র ক্ষমতা পেয়ে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬' শীর্ষক এই প্রস্তাবটি মঙ্গলবার সন্ধ্যায় পাশ হয়েছে। এরপরই বিশ্ববাজারে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্বের শীর্ষ পাঁচ তেল আমদানিকারকদের মধ্যে ভারত ও চীন সবার আগে পড়ে। এই বিল পাশের ফলে ভারতের তেল রপ্তানিতে প্রভাব পড়তে পারে।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- শুল্ক
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- ভারত
- রাশিয়া
- তেলের দাম
- অপরিশোধিত তেল


