Trump-Modi | মোদিকে ‘ভালো বন্ধু’ সম্বোধন ট্রাম্পের, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট
Friday, June 5 2026, 3:39 am

Key Highlightsদুই দেশের পাশপাশি তাঁদের দৃঢ় ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেন ট্রাম্প। এই সম্পর্কের কথা উল্লেখ করেই আমেরিকা ও ভারত একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছবে বলে আত্মবিশ্বাস আছে তাঁর বলেও জানিয়েছেন ট্রাম্প।
ভারত আমেরিকার বাণিজ্য চুক্তির ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে চাপ সৃষ্টির চেষ্টা করছে আমেরিকা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের আমেরিকান প্রেসিডেণ্ট বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রীকে খুবই পছন্দ করি। তিনি আমার একজন ভালো বন্ধু এবং আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে।’ ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি আশাবাদী ওয়াশিংটন এবং নয়াদিল্লি শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছবে। বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও-ও।
- Related topics -
- আন্তর্জাতিক
- donald trump
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- ভারত
- নরেন্দ্র মোদি


