Trump-Meloni | মেলোনির বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা’ জারির প্রয়োজন! প্রকাশ্যে ট্রাম্প-মেলোনি বিবাদ

Tuesday, July 7 2026, 6:37 am
Trump-Meloni | মেলোনির বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা’ জারির প্রয়োজন! প্রকাশ্যে ট্রাম্প-মেলোনি বিবাদ
highlightKey Highlights

NATO-র সম্মেলনের আগে ফের প্রকাশ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিবাদ।


NATO-র সম্মেলনের আগে প্রকাশ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিবাদ। সম্প্রতি সমাজ মাধ্যমে নিজের হ্যান্ডল থেকে একটি মিম শেয়ার করেছেন ট্রাম্প। ট্রাম্পের পোস্ট করা সেই মিমে দেখা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। তার ক্যাপশনে আমেরিকার প্রেসিডেন্ট লিখেছেন, মেলোনির বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা’ জারির প্রয়োজন। ‘গ্রুপ অফ সেভেন’-এর বৈঠকের সময় ট্রাম্প দাবি করেছিলেন মেলোনি তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ‘কাকুতি-মিনতি’ করছিলেন। ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মেলোনি বলেছিলেন, ‘আমি এবং ইতালি, কেউই কখনও ভিক্ষা করি না।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File