Trump Tariff | ডিজিটাল কর আরোপে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, আরোপ হতে পারে ১০০ শতাংশ আমদানি শুল্ক!
Saturday, June 27 2026, 10:22 am

Key Highlightsডিজিটাল কর আরোপে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডিজিটাল কর আরোপে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি ঘোষণা করেন, যে কোনও দেশ যদি মার্কিন প্রযুক্তি সংস্থার উপর ডিজিটাল কর চাপায়, তবে সেই দেশের সমস্ত পণ্যের উপর যুক্তরাষ্ট্র ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করবে। এমনকি ওই দেশগুলির সঙ্গে আগে থেকে হওয়া বা ভবিষ্যতে স্বাক্ষরিত যে কোনও বাণিজ্য চুক্তিও বাতিল বলে গণ্য হবে। মার্কিন প্রশাসনের অভিযোগ, ডিজিটাল পরিষেবা করের মাধ্যমে মূলত আমেরিকার বড় প্রযুক্তি সংস্থাগুলিকেই নিশানা করা হচ্ছে। বিশেষ করে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট, মেটা, অ্যাপল, অ্যামাজনের মতো সংস্থাগুলির ব্যবসার উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে এই কর ব্যবস্থা।
- Related topics -
- বাণিজ্য
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- শুল্ক


