Ceasefire | 'সভ্যতা ধ্বংস হবে’ ইরানকে হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের!
Wednesday, April 8 2026, 3:49 am

Key Highlightsইরানকে উদ্দেশ্য করে বলেছিলেন 'মঙ্গলবার রাতের মধ্যেই সভ্যতা ধ্বংস হবে’, তবে সেই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানকে উদ্দেশ্য করে বলেছিলেন 'মঙ্গলবার রাতের মধ্যেই সভ্যতা ধ্বংস হবে’, তবে সেই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পাওয়ার প্লান্ট ও সেতুগুলিকে নিশানা করার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এলেন তিনি। ট্রাম্পের প্রস্তাবে রাজি হলো ইরানও। তবে তারাও ১০ দফা শর্ত চাপিয়েছে। সেই নিয়ে শুক্রবার থেকে শুরু হবে আলোচনা। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইরান। তবে শুধু পাকিস্তান নয়, কূটনৈতিক আলোচনায় আমেরিকা ও ইরানের উপরে চিনও চাপ তৈরি করছিল বলে জানা গিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- পাকিস্তান
- যুদ্ধবিরতি


