Trump Tariff | ট্যারিফ বাতিল হতেই ‘প্ল্যান বি’-র ঘোষণা ট্রাম্পের, ফের ৫ শতাংশ শুল্ক আরোপ মার্কিন প্রেসিডেন্টের

Sunday, February 22 2026, 3:45 am
Trump Tariff | ট্যারিফ বাতিল হতেই ‘প্ল্যান বি’-র ঘোষণা ট্রাম্পের, ফের ৫ শতাংশ শুল্ক আরোপ মার্কিন প্রেসিডেন্টের
highlightKey Highlights

শনিবার ট্রাম্প জানালেন, আরও ৫ শতাংশ হারে শুল্ক নেওয়া হবে বিভিন্ন দেশের থেকে।


শুক্রবার আমেরিকার শীর্ষ আদালতে ‘সম্পূর্ণ বেআইনি’ বলে বাতিল হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাধের ট্যারিফ। এরপরই সুপ্রিম কোর্টের রায়কে ‘হতাশাজনক’ বলে জানিয়েছেন ট্রাম্প। ৪৮ ঘণ্টার মধ্যেই ফের ১০ শতাংশ হারে ‘সাময়িক শুল্ক’ ঘোষণা করলেন তিনি। শনিবার ট্রাম্প জানালেন, আরও ৫ শতাংশ হারে শুল্ক নেওয়া হবে বিভিন্ন দেশের থেকে। নিজের ‘ট্রুথ সোশ্যাল’ হ্যান্ডলে ট্রাম্প লিখেছেন, ‘আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে আমি অবিলম্বে বিভিন্ন দেশের উপর শুল্ক ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করব। যাদের মধ্যে অনেকেই কয়েক দশক ধরে আমেরিকাকে নিংড়ে নিয়েছে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File