Donald Trump | ট্রাম্পের সামনেই চললো ৪-৫ রাউন্ড গুলি! ওয়াশিংটনে বন্দুকবাজের হানা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সস্ত্রীক ট্রাম্প!
Sunday, April 26 2026, 7:58 am

Key Highlightsশনিবার রাতে ওয়াশিংটন হিলটনে হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে যোগদান করেন মার্কিন প্রেসিডেন্ট।
অল্পের জন্য বন্দুকবাজের হাত থেকে রক্ষা পেলেন সস্ত্রীক ট্রাম্প! শনিবার রাতে ওয়াশিংটন হিলটনে হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে যোগদান করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। কিন্তু হঠাৎ করেই গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ট্রাম্পের সামনেই ৪ থেকে ৫ রাউন্ড গুলি চলে বলে খবর। দ্রুত সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ওই এলাকা থেকে নিরাপদে নিয়ে চলে যান সিক্রেট সার্ভিসের এজেন্টরা। জানা গিয়েছে, হামলাকারী যুবকের বয়স ৩১ বছরের কাছাকাছি। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
- Related topics -
- আন্তর্জাতিক
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- হামলা


