H1b | H-1B ভিসার ৬০ দিনের 'গ্রেস পিরিয়ড' তোলার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের! চাপে ভারতীয় IT কর্মীরা!

Friday, September 11 2026, 3:03 pm
H1b | H-1B ভিসার ৬০ দিনের 'গ্রেস পিরিয়ড' তোলার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের! চাপে ভারতীয় IT কর্মীরা!
highlightKey Highlights

চাকরি চলে যাওয়ার পর নতুন কাজ খোঁজার জন্য এতদিন যে ৬০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ পাওয়া যেত, তা তুলে দেওয়ার প্রস্তাব এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।


আমেরিকায় কর্মরত ভারতীয়সহ বিদেশি কর্মীদের জন্য বড় দুঃসংবাদ। চাকরি চলে যাওয়ার পর নতুন কাজ খোঁজার জন্য এতদিন যে ৬০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ পাওয়া যেত, তা তুলে দেওয়ার প্রস্তাব এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি চূড়ান্ত হলে চাকরি হারানোর পর ভারতে ফেরা বা নতুন ভিসা পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। গৃহস্থালির জিনিস গোছানো, সন্তানদের স্কুল কিংবা বাসা বদলের সময়টুকুও পাবেন না কর্মীরা। আমেরিকার আইটি ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বিপুলসংখ্যক ভারতীয় পেশাদার এর ফলে সরাসরি প্রভাবিত হবেন। শুধু H-1B-ই নয়, L-1 ও O-1-সহ একাধিক ক্যাটেগরির অস্থায়ী ভিসাধারীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File